
মোঃ ছিদ্দিক, ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখানে বিষধর সাপ রাসেল ভাইপার উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ির সফি উল্লাহর ঘর থেকে সাপটি উদ্ধার করেন উপজেলা বন বিভাগ। ।
ওই বাড়ির লোকজন বলেন, বিষধর সাপটি দেখে তারা প্রথমে অনেক ভয় পান। এ সময় কয়েকজন মিলে সাপটি একটি পাত্রে ভরে ফেলেন।রাসেল ভাইপার সাপের খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে ওই বাড়িতে দেখতে মানুষ ভিড় জমায়।
পরে উপজেলা প্রশাসনকে খবর দিলে তারা এসে উদ্ধার করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তারেক হাওলাদার বলেন, বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে। তারা বিষয়টি দেখছে। বন বিভাগের দৌলতখান রেঞ্জ কর্মকর্তা আকরাম বলেন,প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।