প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা ( ফরিদপুর) প্রতিনিধি: প্রায়ত মান্নান ফকিরের ভাতিজা, জনগণের বন্ধু ও মানবতার এক ব্যক্তিত্ব, আতাউর রহমান বাবু ফকির অল্প দিনেই পুরাপাড়া ইউনিয়নের সকল মানুষের আস্থাভাজন ও মানবতার ফেরিওয়ালা হিসেবে সকলের মনে স্থান করে নিয়েছে।

আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান বাবু ফকির আনারস প্রতীকে ৫৪০৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বেলায়েত হোসেন মিয়া নৌকা প্রতীকে পেয়েছেন ৪২২৯ ভোট।