
ময়মনসিংহের নান্দাইলে মধ্যরাতে স্বামীর সামনে থেকে নববধূকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনার দেড় ঘণ্টা পর ওই নববধূকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অটোরিকশা চালক ও নববধুর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গত সোমবার (১৩ ডিসেম্বর) রাত পৌনে একটার দিকে উপজেলার কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কের পাশে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,
প্রায় দুই মাস আগে প্রেম করে বিয়ে করে ওই দম্পত্তি। ঘটনার দিন রাতে তারা ওই বাসা ছেড়ে অন্য বাসায় উঠার জন্য জিনিসপত্র নিয়ে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে অজ্ঞাত ৫ থেকে ৬ জন দুর্বৃত্ত নববধূকে পিঠমোড়া বেঁধে গলায় মাফলার পেঁচিয়ে নিয়ে যায়।
পরে ওই নববধূর স্বামী জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে যায় এবং এক থেকে দেড় ঘণ্টা অভিযান চালিয়ে মুশলী ইউনিয়নের ধান ক্ষেত থেকে শরীরে কাঁদা মাখা ও শীতে জবুথবু হয়ে অচেতন অবস্থায় পড়ে থাকা অবস্থায় তাকে উদ্ধার করে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন নান্দাইল থানার ওসি মো, মিজানুর রহমান আকন্দ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।