
নিয়মানুযায়ী প্রতিদিন দুপুর ২টা থেকে রাত পর্যন্ত মাইকিং করে প্রচার করা হচ্ছে প্রার্থীদের গুণগান। মোট কথা দম ফেলার ফুসরত পাচ্ছেন না প্রার্থীরা। ভোটাদের মাঝেও চলছে নির্বাচনি আমেজ। গ্রামগঞ্জের হাট-বাজার ও চায়ের দোকানে চলছে নির্বাচনি আড্ডা। পুরো উপজেলায় বইছে নির্বাচনি হাওয়া। জমে উঠেছে ভোটের মাঠ। সরেজমিনে ভাদুরিয়া ইউনিয়নের হরিনা এলাকায় দেখা গেছে, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে নৌকার ভোট চাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বাবুল আহসানুল কবির শামীম। প্রচারকালে তিনি বলেন, নির্বাচনি পরিবেশ খুবই ভাল।
দল আমাকে মনোনয়ন দিয়েছে, আমি দলকে বিজয় উপহার দিতে পারব- ইনশাল্লাহ। এরপর ভাদুরিয়া বাজার এলাকায় দেখা হয় ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম আযম মনিরের সাথে । তার প্রতীক চশমা মার্কা।
তিনিও ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন। মনির বলেন, সুষ্ঠু নির্বাচন হলে জনগণ আমাকে ব্যালটের মাধ্যমে বিজয়ী করবে ইনশাআল্লাহ। এদিকে ইউনিয়নের আমবাড়ী এলাকায় দেখা যায়, বাড়ি বাড়ি গিয়ে নানা বয়সী ভোটারদের কাছে গিয়ে আনারসে ভোট যাচ্ছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোকসেদ আলী মন্ডল। এ সময় তিনি বলেন, ভোটাররা আমাকে যেভাবে আশ্বস্ত করছে, তাতে আমি বিপুল ভোটে বিজয়ী হব বলে শতভাগ আশাবাদী। এরপর শাল্টি মুরাদ পুর গ্রামে দেখা হয় ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল ইসলাম এর সাথে । তার প্রতীক মোটরসাইকেল।
তিনিও ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন। এসময় রিয়াজ বলেন, জনগণ আমাকে নির্বাচনে অংশ নিতে বলেছেন। তাদের অনুরোধে আমি নির্বাচনে অংশ নিয়েছি। আশা করি, জনগণ আমাকে ভোট দিয়ে বিজয়ী করবেন। ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি মেম্বার ও সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থীরাও ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে আগামী ২৮ শে নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভাদুরিয়ায় ৯টি ভোটকেন্দ্রে ২০ হাজার ৫শ ৫৭জন ভোটার ভোট অধিকার প্রদান করবেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।