
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান সাহিদা খানমের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার ( ৮ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে রায়পুরা উপজেলার খানাবাড়ি এলাকায় এ হামলার ঘটনায় ঘটে।
স্থানীয়রা জানায়, রায়পুরা উপজেলার খানাবাড়ি এলাকায় একটি পুকুরের পাশে স্থানীয় জেলা আওয়ামীলীগের নেত্রীবৃন্দ ও প্রধানমন্ত্রীর সম্মলিত ব্যানার ছিঁড়ের ফেলার সময় বাধা দিতে গেলে এলাকার জামিল, সৈকত সহ ১০/১২ জন সাহিদা খানমের উপর অতর্কিত হামলা চালায়। পরে আহত অবস্থায় সাহিদা খানমকে স্থানীয়রা নরসিংদী সদর হাসপাতালে এনে ভর্তি করে।
এ বিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল রহমান জানান, হামলার ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।