
মামুনুর রশীদ মামুন, কুড়িগ্রাম প্রতিনিধি: তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ শে নভেম্বর। গতবারের মত এবারও দলীয় প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার মোট ১৪ টি (সবকয়টি) ইউনিয়ন পরিষদে এই ধাপেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
সেই লক্ষ্যে উপজেলার ১৪ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ (নৌকা মার্কা) মনোনীত চেয়ারম্যান প্রার্থী চুড়ান্ত করেছে দেশের বৃহৎ এই রাজনৈতিক দলটি। উপজেলার রামখানা ইউনিয়নে নৌকা মার্কার মনোনয়ন পেয়েছেন আব্দুল আলীম সরকার।
এছাড়াও রায়গঞ্জ ইউনিয়নে আ.স.ম আব্দুল্যাহ আল ওয়ালিদ, বেরুবাড়ি ইউনিয়নে মোঃ সোলায়মান আলী, সন্তোষপুরে মোঃ লিয়াকত আলী, নেওয়াশী ইউনিয়নে মোঃ মাহফুজার রহমান, হাসনাবাদ ইউনিয়নে মোঃ ইদ্রিস আলী মিয়া, ভিতরবন্দ ইউনিয়নে মোঃ আব্দুল আলিম, নুনখাওয়া ইউনিয়নে মোঃ আমিনুল ইসলাম, কালিগঞ্জ ইউনিয়নে মোঃ জুলফিকার আলী সরদার, বামনডাঙ্গা ইউনিয়নে মোঃ মাইনুল হক প্রধান, কেদার ইউনিয়নে মোঃ মাহবুবুর রহমান, কচাকাটা ইউনিয়নে মোঃ রুহুল আমিন, বল্লভের খাস ইউনিয়নে শ্রী অমিত কুমার সরকার এবং নারায়নপুর ইউনিয়নে মোঃ জহিরুল ইসলাম ব্যাপারী বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।
চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।আওয়ামীলীগের মনোনীত এই ১৪ জন প্রার্থী আগামী ২৮ নভেম্বর নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে লড়বেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।