
নোয়াখালীর চাটখিলে প্রেমে ব্যর্থ হয়ে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত মারুফা আক্তার (১৬) উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম মির্জানগর গ্রামের অজি বাড়ির মহিন উদ্দিনের মেয়ে।
সে ঢাকার একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম মির্জানগর গ্রামের অজি বাড়িতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে একই দিন রাত পৌনে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।