
পাবনা মানসিক হাসপাতালে শাহনাজ বেগম (৩৩) নামে এক মানসিক রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ নভেম্বর) সকালে লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ ধারণা করছে, তিনি আত্মহত্যা করেছেন।
শাহনাজ বেগম জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা পশ্চিমপাড়া গ্রামের লাল চান মিয়ার স্ত্রী। হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিবার (২১ নভেম্বর) শাহনাজ বেগমকে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা (ভর্তি নিবন্ধন নম্বর ১৭৭৮/৩)।
ভর্তির পর ১৬ নম্বর ওয়ার্ডের জেনারেল বেডে রাখা হয়। সোমবার ভোরে ওয়ার্ডের ভেন্ডিলেটরে গলায় শাড়ি পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। হাসপাতালের পরিচালক আবুল বাশার মো. আছাদুজ্জামান জানান, নার্সদের কাছ থেকে ঘটনাটি জানতে পেরে পাবনা সদর থানা পুলিশকে অবহিত করা হয়।
ওই নারীর স্বামীকেও খবর দেওয়া হয়েছে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় পাবনা সদর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।