
বগুড়া সান্তাহারে ট্রেনের নিচে কাটা পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আদমদীঘি উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বগুড়া আদমদীঘি উপজেলার প্রাণনাপুর গ্রামের নাঈম হোসেনের স্ত্রী ময়নুম বিবি (২৩) ও তার মেয়ে ৫ বছর বয়সী শিশু নুরজাহান।
রাণীনগর স্টেশন মাস্টার আতাউল হক খান জানান, বৃহস্পতিবার( ১৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টা ৫০ মিনিটে রংপুর থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। এসময় ডাঙ্গা পাড়া এলাকায় কাটা পড়ে মা ও শিশুটির মৃত্যু হয়।
তবে স্থানীয়রা বলেছেন, পারিবারিক কলহের জেরে মা ময়নুম বেগম তার মেয়ে নুরজাহানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন। কারণ বেশ আগে থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ লেগেই থাকতো তাদের পরিবারে। ঘটনার পর মরদেহ উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে পুলিশ।
ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আযম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।