পুঠিয়া প্রতিনিধি :পুঠিয়ায় দুইদিনে দলবদ্ধ কুকুরের কামড়ে ১০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে পুঠিয়া পৌরসভার পালোপাড়া ওয়ার্ডের আগিনাদহ এলাকায় ৭ জন ও শনিবার সকালে পুঠিয়া মোড়ে ৩ জন কুকুরের কামড়ে আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত ৫ জনকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কুকুরের কামড়ে আহতরা হলেন, মিষ্টি (৭), সাদিয়া (৭), আনোয়ার হোসেন (৩৫), মামুন (২০), আজাহার আলী (৪২), শাহাদত আলী (৫), আব্দুল বারি (৬০) ও মোহাম্মদ আলী (৪৫)। এছাড়াও পুঠিয়া মোড়ে আরো দুইজন কুকুরের কামড়ের শিকার হলে তাদের পরিচয় পাওয়া যায়নি। এলাকাবাসী সূত্রে জানাগেছে, গতকাল শুক্রবার বিকালে আগিনাদহ মসজিদের সামনে মিষ্টি ও সাদিয়া খেলা করছিলো। এসময় হঠাৎ দলবদ্ধ হয়ে তিন চারটি কুকুর তাদের কামড় দেয় এসময় তাদের চিৎকারে আশে পাশে থাকা বাকিরা ছুটে এলে তারাও কুকুরের কামড়ের শিকার হয়। এ বিষয়ে আগিনাদহ এলাকার পুঠিয়া কলেজের প্রভাষক সেলিম জানান, বেশ কয়েক মাস ধরে তাদের এলাকায় দলবদ্ধ কুকুরের উপদ্রপ বৃদ্ধি পেয়েছে। এসব কুকুর গুলো হাঁস, মুরগিসহ ছোট খাটো ছাগল ধরে খাচ্ছে। এছাড়াও এলাকার মানুষেরা তাদের কামড়ের শিকার হচ্ছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।