
মোঃ আলমগীর হোসেন,মাটিরাঙ্গাঃ খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর এলাকায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ১৮ পরিবারের মাঝে নগদ অর্থ এক লক্ষ টাকা মানবিক সহায়তা প্রদান করেন মেয়র মোঃ শামসুল হক।
২৬ আগস্ট বৃহস্পতিবার সকালে মাটিরাঙ্গা পৌরসভা প্রাঙ্গণে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা (এক লক্ষ)টাকা নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, প্যানেল মেয়র ১ রাকিবুল হাসান, প্যানেল মেয়র ২ মোহাম্মদ আলী, ৬নং সদর ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম সোহাগ, ১নং ওয়ার্ড কাউন্সিলর এমরান হোসেন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান খোকন, ৮নং কাউন্সিলর তৌফিকুল ইসলাম প্রমুখ। এ সময় মেয়র মোঃ শামসুল হক বলেন, ‘দূর্গত মানুষেরা আমাদের সমাজেরই অংশ। বিত্তবানসহ সকল সচ্ছল মানুষের উচিত তাদের পাশে দাঁড়ানো। নাগরিক দায়িত্ব পালনের মাধ্যমে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সকলকে একযোগে কাজ করতে হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।