পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলার পৌর সদরে ৬ বছরের এক কন্যা শিশু ধর্ষণের সংবাদ পাওয়া গেছে। এ ঘটনায় মধুখালী থানায় একটি মামলা হয়েছে ,মামলা নং ১২, তারিখ ১৯ আগস্ট ২০২১ খ্রি.।

মধুখালী থানায় শিশুর পিতা বাদী হয়ে একটি মামলা করলে মামলার একমাত্র আসামি সাগরকে (২৩) ৩ ঘন্টার মধ্যে আটক করে থানা পুলিশ। মামলা সূত্রে জানা গেছে, বুধবার (১৮ আগস্ট) পৌর সদরের পূর্ব গাড়াখোলা আশ্রায়ন প্রকল্পে বাদীর ৬ বছরের কন্যাকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝালমুড়ির লোভ দেখিয়ে একই এলাকার পুর্ব গাড়াখোলা আশ্রায়ন প্রকল্পের শাকিলের ছেলে সাগর (২৩) নির্জন ঘরের মধ্যে ধর্ষণ করে।

পরে রক্তাক্ত অবস্থায় মধুখালী সদর হাসপাতালে শিশুটিকে নিয়ে এলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ বিষয়ে মধুখালী থানার পরিদর্শক মো. শহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, রাতে অভিযোগ পেয়েছি।

অভিযোগ পাওয়ার ৩ ঘন্টার মধ্যে ধর্ষক সাগরকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৯ আগস্ট) তাকে কোর্টে সোপর্দ করা হয়েছে।