
ফেনী জেলার ট্রাংক রোডে নতুন সাজে সজ্জিত দোয়েল চত্বর এর ফলক উন্মোচন ও নব-নির্মিত আল্লাহু নাম সম্বলিত পৌর ওয়াচ টাওয়ার এর শুভ উদ্বোধন করেন ফেনী ১ আসনের এমপি এবং ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব নিজাম উদ্দিন হাজারী।
মূলত ফেনী শহরের সৌন্দর্যবর্ধনে ফেনী পৌরসভার উদ্যোগে পুরাতন দোয়েল চত্বর কে সংস্কার করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার সন্মানিত মেয়র জনাব নজরুল ইসলাম স্বপন মিয়াজি সহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতাকর্মী। এছাড়া আর উপস্থিত ছিলেন এমপি মহোদয়ের একমাত্র কন্যা স্নিগ্ধা হাজারী।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।