ছবি কলম কথা
ছবি কলম কথা

মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি: ৩১ জানুয়ারি ২০২২ খ্রিঃ বগুড়ার ৪ উপজেলার ২২ ইউপির নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। ২১৫ টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। ৬ষ্ঠ ধাপে সদর উপজেলার ২টি, গাবতলী উপজেলার ২টি,
সোনাতলার ৭টি ও সারিয়াকান্দি উপজেলার ১১ টি ইউনিয়নে ইভিএম—এ ভোটগ্রহণ হচ্ছে। ভোটের মাঠে চেয়ারম্যান পদে ১৩৩ জন, সাধারন ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ডে সদস্য সহ সবমিলিয়ে ১২৩৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন অবাধ নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠানে প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহি ম্যাজিষ্ট্রেট সহ র্যাব, পুলিশ, আনসার সদস্যসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
কলমকথা/বি সুলতানা
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।