
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুর্ণবাসন কেন্দ্রে বস্ত্র ও পাট মন্ত্রীর নির্দেশনায় ৩নং ওয়ার্ডের কবর স্থান ও মাদ্রাসা রোডের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
২০ আগষ্ট শুক্রবার সকালে রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিম আক্তার রিতার সার্বিক তত্ত্বাবধানে চনপাড়া পুর্ণবাসন কেন্দ্রের ৩নং ওয়ার্ডের কবর স্থান ও মাদ্রাসা রোডের টি, আর বরাদ্দকৃত ২১০’ ফিট রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চনপাড়া শেখ রাসেল নগর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর খন্দকার,চনপাড়া শেখ রাসেল নগর ৩নং ওয়ার্ড মহিলা লীগের সভাপতি নুরজাহান বেগম প্রমুখ।
এসময় রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা বলেন, সড়কটি নির্মানের জন্য চনপাড়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিলো। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক আমাদের দাবিটি পূরণ করেছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।