বাকেরগঞ্জ উপজেলার১৪ নং নিয়ামতি ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের তরুন সমাজসেবক, সৎ,আদর্শিক, কঠোর পরিশ্রমী ও সকলের আস্থাভাজন ব্যক্তিত্ব মোঃ আমির হোসেন খলিফা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে (মেম্বার) প্রার্থী।

আসন্ন ১৪নং নিয়ামতি ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনে দল-মত-নির্বিশেষে মোঃ আমির হোসেন খলিফা ২নং ওয়ার্ডে মেম্বার হিসেবে পেতে চায় এলাকাবাসী। আগামী ১১ এপ্রিল মাসে উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লার সব জায়গায় এখন নির্বাচনী আমেজ। দলমত নির্বিশেষে নিয়ামতি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভোটারদের মুখে মুখে তরুন সমাজসেবক আমির খলিফা নাম শোনা যায়। তিনি ওয়ার্ডবাসীসহ সর্বস্তরের জনগনের কাছে দোয়া চেয়েছেন।

সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, নির্বাচিত হলে তিনি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়িত করার লক্ষ্যে,নিয়ামতি ইউনিয়নের ২নং ওয়ার্ডবাসীর পাশে থেকে তাদের বিভিন্ন সরকারি সাহায্য সহযোগিতা যেমন-বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ভিজিডি, ভিজিএফ, রেশন কার্ডসহ বিভিন্ন সরকারী সেবা ওয়ার্ডবাসীর দ্বারপ্রান্তে পৌছে দিবেন এবং গরীব অসহায় মানুষের পাশে থেকে উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আর তাই নিয়ামতি ইউনিয়নের ২নং ওয়ার্ডবাসী তরুন সমাজসেবক ও গরীব-দুঃখী মেহনতী মানুষের পরম বন্ধু মোঃ আমির হোসেন খলিফা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে নিয়ামতি ইউনিয়নের, ২নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসাবে পেতে চায় এলাকাবাসী।