মোঃ কামরুল ইসলাম,বাকেরগঞ্জ প্রতিনিধ:বাকেরগঞ্জ ৭নং কবাই ইউনিয়ন এর মোল্লার বাজারে গতকাল ০৪.১০.২০২১ রাত আনুমানিক একটার দিকে ভয়াবহ আগুন লেগে ক্ষতি গ্রস্ত হয়, এসময়ে বাজারে নাইটগার্ড মোঃ রফিক উদ্দিন উপস্থিত থাকায় এক পর্যায়ে সে একটি দোকানে আগুন জ্বলতে দেখে তিনি নিভানোর চেষ্টা করে কিন্তু আগুন নিভাতে পারিনি তাই দোকানদার যারা ছিল তাদেরকে ফোন দিয়ে জানানো হয় এক পর্যায়ে আগুন নিভানোর জন্য দোকানদাররা আসে তারা অনেক চেষ্টা করেও আগুন নিভাতে পারে নি বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস কে ফোন দেওয়া হয় ফোন পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত সেখানে যায় কিন্তু যাওয়ার আগেই। ১৮টি দোকান পুড়ে যায় দুই থেকে আড়াই ঘন্টা ফায়ার সার্ভিসের একটি টিম সেখানে কাজ করে পরে বাকেরগঞ্জ থানার একটি টিম সেখানে উপস্থিত হয়ে এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় পর্যায়ে জানা যায় দোকানের সামনে গ্যাসের সিলিন্ডার থেকে এ আগুন লাগে এতে প্রায় ৭০-৮০ লক্ষ টাকার মতো ক্ষতি হয় বলে মনে করা হয়।