
মোঃ জসিম উদ্দিন | খানসামা(দিনাজপুর) বাবাকে ইফতার দিতে গিয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ দিতে হলো ছেলেকে। গতকাল শনিবার (১৭ এপ্রিল) বিকেলে কুমারের মোড় এলাকায় রাণীরবন্দর বাজার গরুর হাটের সামনে নছিমনের চাকায় পৃষ্ট হয়ে সাইকেল আরোহী আহাদ (১২) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, বাড়ি থেকে সাইকেল যোগে বাবার জন্য ইফতার নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি নছিমন সজোড়ে ধাক্কা দিলে আহাদ গুরুত্বর আহত হয়।
পরে আংশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম.আব্দুর.রহিম মেডিকেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষনা করে।
নিহত আহাদ খানাসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের গোলাবাকালি পাড়ার ডা. জিকরুল হকেরে পূত্র। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।