
শুধু কেনাকাটার উদ্দেশ্যে বিদেশে পাড়ি জমান দেশের ১৬ শতাংশ পর্যটক। তাদের ভ্রমণ করা দেশের মধ্যে পছন্দের শীর্ষে রয়েছে ভারত ও সৌদি আরব। অন্যদিকে দেশের মধ্যে সবচেয়ে বেশি মানুষ কক্সবাজার ভ্রমণে যান। সর্বোচ্চ ১৭ শতাংশ পর্যটক বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতে ঘুরতে পছন্দ করেন।
বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করার জন্য বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন ৫৭ দশমিক ৩৮ শতাংশ মানুষ। সর্বোচ্চ ১৭ শতাংশ পর্যটক বিশ্বের দীর্ঘতম এ সমুদ্রসৈকতে ঘুরতে পছন্দ করেন। বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করার জন্য বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন ৫৭ দশমিক ৩৮ শতাংশ মানুষ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট’ শীর্ষক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপের ফল প্রকাশ করেছে বিবিএস। এতে বলা হয়, প্রতিবছর স্বাস্থ্য ও চিকিৎসার জন্য উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বিদেশে পাড়ি জমান।
বিদেশগামীরা সর্বাধিক ব্যয় করেন স্বাস্থ্য ও চিকিৎসা খাতে ২৯ দশমিক ৪৯ শতাংশ; এরপর পরিবহনে ২৫ দশমিক ২৮ ও কেনাকাটায় ২২ দশমিক ৯৪ শতাংশ।
এ জরিপের বিষয়ে প্রকল্প পরিচালক তোফায়েল আহমেদ বলেন, জিডিপিতে এখন পর্যটন খাতের অবদান ৩ দশমিক শূন্য ২ শতাংশ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৭ হাজার কোটি টাকা। দেশে উন্নয়ন হচ্ছে, মানুষের আয় বাড়ছে ফলে পর্যটকের সংখ্যাও বাড়ছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।