
মোঃ রোকন মিয়া, কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের উলিপুর, উপজেলায় তিস্তার পানি কমলে ও ব্রহ্মপুত্র পানি বৃদ্ধি হয়। বন্যায় নদের পানি চিলমারী পয়েন্টে ৫০সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে উপজেলার হাতিয়া ও সাহেবের আলগা, বুড়াবুড়ী ইউনিয়নের বন্যার পানিতে ভাসছে শতাধিক চর গ্রাম ।
পানিবন্দি হয়েছে হাজার মানুষ, ডুবে গেছে চরের মানুষের স্বপ্ন রোপা আমন ক্ষেত। এদিকে চরাঞ্চলের পানিবন্দি মানুষদের খাদ্য, বিশুদ্ধ পানি, স্যানিটেশনসহ বিভিন্ন সমস্যায় ভুগছে। বিশেষ করে গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে।

হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান বিএম আবুল হোসেন বলেন, এ ইউনিয়নে হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দি এসব মানুষ চরম বিপদে পড়েছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌল্লা বলেন, এখন পর্যন্ত ৫০ মেট্রিক চাল ও ২ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। দ্রুত বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হবে।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, পানি বৃদ্ধির ফলে ২৭৫০হেক্টর জমির রোপা আমন, ২০ হেক্টর বীজতলা, ৪০ হেক্টর শাক-সবজি বন্যার পানিতে ডুবে গেছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।