বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলার বিজুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসগর আলীর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

(১৫ ডিসেম্বর) বুধবার বিকেলে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা যুবলীগের সহ-দপ্তর সম্পাদক এহছানুল হকের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিনারা বেগম, সহকারী শিক্ষা অফিসার আব্দুল ওয়াকিল, বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর নূরুল ইসলাম, বিজুল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, শিক্ষক ইদ্রিস আলীসহ হাসানুজ্জামান প্রমূখ।

বিদ্যালয়ের সভাপতি এহছানুল হক বিদ্যালয়ের ব্যাপক উন্নয়ন ও শিক্ষা ব্যবস্থার সাফল্যের কথা তুলে ধরেন। এতে বিজুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিজুল মডেল হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।