
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুরে এক মুক্তিযোদ্ধার ক্রয়কৃত জমি উদ্ধারের দাবীতে মুক্তিযোদ্ধা পরিবার স্থানীয় ঢাকামোড়ে মহাসড়কের পাশে মানববন্ধন করেছে।
(২০ আগস্ট)শুক্রবার সকাল সাড়ে ১০ টায় সময় মানববন্ধনে প্রয়াত মুক্তিযোদ্ধা আনোয়ারুল হকের পুত্র হাবিবুল্লাহ মোরশেদ জনি জানান, বিরামপুর পৌর শহর এলাকায় চকপাড়া (প্রফেসারপাড়া) মহল্লার আনিসুর রহমানের নিকট থেকে ১৯৮৪ সালে তার বাবা মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক চকপাড়া মৌজার ৪ শতক জমি কিনে দখল ভোগ করে আসছিলো।
কিন্তু মুক্তিযোদ্ধা আনোয়ারুল হকের মৃত্যুর পর সুযোগ বুঝে জমি বিক্রেতা আনিসুর রহমান একই জমি তার স্ত্রীর নামে লিখে দিয়ে জমি পুনর্দখল করে নেয়। সেই পুনর্দখল করা জমি ফিরে পাওয়ার দাবীতে আজ মানববন্ধন করে মুক্তিযোদ্ধা পরিবার। আধা ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে উপজেলা প্রশাসন ও উপজেলা চেয়ারম্যানের নিকট তাদের ক্রয়কৃত জমি ফিরে পাওয়ার আকুল আবেদন জানান প্রয়াত মুক্তিযোদ্ধা আনোয়ারুল হকের পরিবার।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।