প্রসেনজিৎ বিশ্বাস, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর ভাঙ্গা উপজেলায় আজ কে এম কলেজ মাঠ প্রাঙ্গনে সাধারণ ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন -২০২১ বাংলদেশ নির্বাচন কমিশন নির্বাচনি আচরণ বিধি ও আইন – শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতুল সরকার, জেলা প্রশাসক ফরিদপুর ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আলিমুজ্জামান, বিপিএম – সেবা, পুলিশ সুপার, ফরিদপুর, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, মোঃ হাবিবুর রহমান
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মদ আজম উদ্দিন ভাংগা, ফরিদপুর।
এছাড়া অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক প্রতিনিধিসহ অত্র এলাকার জনসাধারণ এসময় উপস্থিত ছিলেন

প্রধান অতিথি ও অন্যান্য ব্যক্তিবর্গ বক্তব্য পরিষ্কার বলেন যে সাধারণ ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হবে এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে শতভাগ সুস্থ এবং সুন্দর হয়েছে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাকে কঠোর হস্তে দমন করা হবে।