
জিএম,ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলা শ্রমিকলীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোক সভা ও মিলাদ মাহফিল এবং হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয় ।
১৫ আগষ্ট উপজেলা শ্রমিক লীগ আয়োজিত শোক সভায় উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সদস্য এম এ ওয়াহেদ ,উপজেলা শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম ,উপজেলা সাধারণ সম্পাদক খলিলুর রহমান ,সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ গন । বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী,স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্ট নির্মম হত্যাযজ্ঞের ঘটনায় নিন্দা ও তার পরিবারের অন্যান্য শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি।
এসময় তারা বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্যান্য শহীদদের নিয়ে স্মৃতি চারণ মূলক আলোচনা করেন। শেষে দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন,সাংবাদিক আক্কাস আলী
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।