মণিরামপুর পৌর জেনারেল সুপার মার্কেটের উদ্বোধন অনুষ্ঠান
মণিরামপুর পৌর জেনারেল সুপার মার্কেটের উদ্বোধন অনুষ্ঠান

মাবিয়া রহমান, মনিরামপুর(যশোর)প্রতিনিধিঃ স্বাধীনতার মহান স্থাপতি বাংঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে মনিরামপুর পৌরবাসীর স্বপ্নের জেনারেল সুপার মার্কেটের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার ৩ই সেপ্টেম্বর বিকাল ৩ ঘটিকায় উক্ত উদ্বোধনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য(সংসদ সদস্য যশোর-৫ মনিরামপুর)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান,উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, এড.বশির আহমেদ,যুবলীগ নেতা আসাদসহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।