
ইকরামুল হোসেন, মনিরামপুর (যশোর) থেকেঃ মনিরামপুর উপজেলার মদনপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৪তলা ভবনের কার্যক্রম শেষে শুভ উদ্ভোধন করা হয়েছে।
আজ ৪ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে মদনপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাকির হাসানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিপন কুমারের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বাবু স্বপন ভট্টাচার্য (এমপি)।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী(বাচ্চু), উপজেলা তরুন আওয়ামীলীগ নেতা এড বশির আহম্মেদ খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মনিসহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।