
এস এম তাজাম্মুল,মনিরামপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদি দলের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য, ভাষা সৈনিক এবং বিশিষ্ট আইনজীবী, মরহুম এড.আফসার আহম্মেদ সিদ্দিকী এর ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মনিরামপুর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে।
মনিরামপুর থানা ও পৌর বিএনপি কতৃক আয়োজিত দোয়া মাহফিল ও স্বরন সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি জনাব মোঃ খায়রুল ইসলামের।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব,আলহাজ্ব এড.শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। এছাড়া মনিরামপুর থানা ও পৌর বিএনপি,যুবদল,ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।