
শেখ মোস্তফা কামাল কেশবপুর যশোর প্রতিনিধিঃ-
বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহাবুব আলী তার স্বাগত বক্তব্যতে বলেন কেশবপুরের সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামে একটি বিশ্ববিদ্যালয়ের খুবই প্রয়োজন ছিলো।
মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদকে বাঁচানোর মাধ্যমে মাইকেল মধুসূদন দত্তকে আমাদের মাঝে বাঁচিয়ে রাখতে হবে। সাগরদাঁড়িতে আমাদের যে পর্যটন কেন্দ্রটি আছে তা আরো আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।
কপোতাক্ষ নদকে ঘিরে বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের যে অবদান তা কোনদিন ভোলার নয়। তিনি বাংলা ভাষায় ছনেট কবিতা লেখার মধ্যদিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রথম পরিচিত করে তোলেন।
আজ রোববার দুপুরে কেশবপুরের সাগরদাঁড়ীর পর্যটক কেন্দ্র, মধুপল্লী, মধুমঞ্চন, কপোতাক্ষনদ পরিদর্শন কালে বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী সাংবাদিকদের সংগে আলাপকালে একথা বলেন।
এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, থানার তদন্ত ওসি মতিয়ার রহমান, সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সদস্য নুরুজ্জামান প্রমুখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।