
মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শালিখায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় পূজা উপলক্ষে সরকারি অনুদান বিতরন ও আইন শৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত হয়েছে।
৯ অক্টোবর (শনিবার) সকাল ১১.০০ ঘটিকায় শালিখা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মিটিং অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাগুরা-২ আসনের সাংসদ ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার মহোদয় উপস্থিত থেকে উপজেলার ১৭১ টি পূজা মন্ডপের জন্য সভাপতি/সাধারন সম্পাদকের হাতে মন্দির প্রতি ১৫ হাজার টাকার চেক তুলে দেন।
শালিখা উপজেলা সহকারী কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক শ্রী বাসুদেব কুন্ডু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব তারক বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সীতান বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নির্মল বিশ্বাস সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতাকর্মী প্রমুখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।