
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সকল গভীর ও অগভীর নলকুপে চলছে আর্সেনিক পরীক্ষা। এই পরীক্ষার কাজ করছেন ৪০ জন কর্মী। কর্মীরা ছুটে চলেছেন এ বাড়ি থেকে সে বাড়ি। কর্মীদের আড়াই মাস সময় বেধে দেওয়া হয়েছে। আড়াই মাসের মধ্যে উপজেলার সকল নলকুপের আর্সেনিক পরীক্ষা শেষ করতে হবে। উপজেলায় মোট রয়েছে ১০টি ইউনিয়ন। প্রতিটি
ইউনিয়নে ৪ জন করে কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মো. আমিনুর রহমান জানান, মুজিববর্ষ উপলক্ষে হাই লাইট ফাউন্ডেশন নামে একটি এনজিও প্রকৌশলী অধিদপ্তরের সাথে সমন্বয় করে বোয়ালমারী উপজেলায় যত গভীর অগভীর নলকুপ রয়েছে সবগুলো নলকুপের পানি আর্সেনিক পরীক্ষা করা হচ্ছে। যে সকল নলকুপে আর্সেনিক পাওয়া যাচ্ছে সে সকল নলকুপে লাল রং মেখে দেওয়া হচ্ছে এবং ওই নলকুপ থেকে
পানি পান করতে নিষেধ করা হচ্ছে। তিনি আরো বলেন, যে ইউনিয়নে আর্সেনিক বেশি পাওয়া যাবে সে সকল ইউনিয়নের নতুন পদ্ধতি চালু করা হবে। পরীক্ষা করার জন্য যে সকল মেডিসিন প্রয়োজন সে সকল মেডিসিন মাঠর্কীরা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিস থেকে সংগ্রহ করছেন।
শেখর ইউনিয়নে দায়িত্ব থাকা মাঠ কর্মী শামিমা আক্তার বলেন, দুইজন করেএকটি দল তৈরি করা হয়েছে। একটি দলে ৬শ, টি গভীর ও অগভীর নলকুপের পানিআর্সেনিক পরীক্ষা করতে হবে।
এর পরে যদি শেষ না হয় বাকি নলকুপগুলো আবার ভাগ করে পরীক্ষা শেষ করতে হবে। ০ থেকে ২৫ পারসেন্ট পর্যন্ত আর্সেনিক
থাকলে সে নলকুপের পানি পান করা যাবে। ২৫ পারসেন্টের বেশি যে সকল নলকুপে আর্সেনিক থাকবে সে সকল নলকুপ থেকে পানি পান করা যাবে না। গভীর নলকুপে আর্সেনিক পাওয়া যাচ্ছে না। তবে অগভীর নলকুপের মধ্যে শতকরা ৯০টি নলকুপে আর্সেনিক পাওয়া যাচ্ছে। ১০টি নলকুপে আর্সেনিক পাওয়া যাচ্ছে না।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।