
প্রসেনজিৎ বিশ্বাস ,নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি: আজ২৬-০৯-২১ ফরিদপুরের, নগরকান্দা থানার পুরাপাড়া ইউনিয়নের মেহেরদিয়া গ্রামে সকাল আটঘটিকার সময় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত,স্থানীয় সূত্রে ও ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা জানতে পারি, সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত,আগুনলেগে আজিত মাতুব্বর (৭৫) ঘরের মধ্যে থাকা একমাত্র সারা বৎসরের আয়ের উৎস পাট,পিয়াজ ও যাবতীয় আসবাবপত্র সহ পুরাতন ঘর পুড়ে ছাই হয়ে যায়, এবং দৈনিক কলম কথা পত্রিকা কে আরো জানান আপনারা যে উপরে ডেউটিনটি দেখতেছেন পুড়ে অঙ্গার হয়ে গেছে,এই ডেউটিউনটি দিয়ে বসবাসের অনুপোযোগী আর কিছুই থাকল না।
আজিত মাতুব্বরের সাথে কথা বলে জানা যায় যে তার ৪-৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।আগুন লাগার খবর পেয়ে নগরকান্দা থানা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে অক্লান্ত পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। আজিত মাতুব্বরের দীন দরিদ্র অত্যন্ত সরল গরীব কৃষক তারেই অসম্ভবই ক্ষতি পুষিয়ে ওঠা খুব কষ্টসাধ্য ব্যাপার, এই দুর্ঘটনায় তিনি এখন দিশেহারা,স্থানীয় মানবতা বাদী ,সমাজসেবক জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন কাছে উদাত্ত আহ্বান অসহায়ত্বে এগিয়ে আসবেন বলে তিনি বিশ্বাস করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।