মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যাবসায়ী খুন হয়েছে। নিহত জাকির হোসেন উপজেলার চিংড়াখালী ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আমজাদ হোসেন এর ছেলে। তিনি একজন কলা ও সুপারি ব্যবসায়ী।
নিহতের মেয়ে  আয়েশা বলেন, পূর্ব শত্রুতার কারণে পরিকল্পিতভাবে তার পিতাকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৬টার দিকে নিহত জাকির পার্শ্ববর্তী পত্তাশী বাজারে সুপারি বিক্রি করে বাড়ি ফিরছিলেন। পথে  ওৎ পেতে থাকা শত্রুরা পত্তাশী বাজার থেকে দুই কিলোমিটার এবং তার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে শেখ হাবিবুরের বাড়ির সামনে ফেলে তাকে  পিটিয়ে ও কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখে।
গুরুতর আহত জাকিরের চিৎকারে শেখ হাবিবুরের ঘরের লোকজন ছুটে ঘটনাস্থলে আসে। পরে জাকিরের পকেটে থাকা মোবাইল দিয়ে তার বাড়িতে খবর দেয় তার। পরে তাকে গুরুতর জখম অবস্থায়  রাত পৌনে ১০টার দিকে মোরেলগঞ্জ হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে তিনি রাত  সাড়ে ১১ টার দিকে মারা যান।
নিহতের পরিবার থেকে জানায়, মারা যাওয়ার পূর্বে নিহত জাকির আক্রমণকারীদের নাম বলে যান। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, ঘটনাস্থলে (শুক্রবার) সকালে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া  হবে এদিকে ঘটনাস্থল ইন্দুকানির পত্তাশী হওয়ায়  ইন্দুরকানি থানা পুলিশ ও টিরোজপুরের  পিবিআই টিম ঘটনাস্থল পরিদর্শন  করেন।
এ ব্যাপারে ইন্দুরকানি থানার ওসি তদন্ত মোঃ শামীম বলেন, যেহেতু ঘটনাস্থল আমাদের  থানা, তাই ঘটনাস্থলে  আসলাম। এ ব্যাপারে মোরেলগঞ্জ থানার সাথে আমাদের সমন্বয় আছে।
ভিকটিম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  অবস্থায়  রাত সাড়ে ১১ টায় মারা যান। খুলনার সোনাডা্গা থানা নিহতের সুরতহাল রিপোর্ট করে।ঘটনার কারণ সম্পর্কে  জিজ্ঞেস করলে তিনি জানান, পূর্ব শত্রুতার জের বলে জানা যায়।