
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘন্টায় ৭ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত তিন জন করোনায় ও চার জন উপসর্গ নিয়ে মারা গেছেন। তিনি আরও জানান, করোনা ইউনিটে রোগী আগের তুলনায় অনেকটা কমেছে।
বর্তমানে আইসিইউতে ১০ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ১০০ জন রোগী চিকিৎসাধীন আছেন। করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।