মোঃ শাহিন আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় পৌর শহর তাড়াশ।গত দিন গুলো কে পিছিয়ে, এগিয়ে আছে যানজটের শীর্ষ স্থান। গ্রাম থেকে উঠে আসা শহর মুখি প্রয়োজনী মানুষ গুলো প্রয়োজন মিটাতে আজ ভোগান্তির স্বীকার। চলছে কোভিড ১৯ এর টিকা প্রদান। গ্রাম থেকে শহর এর সকল মানুষ গুলো টিকা গ্রহনের জন্য এসে ভোগান্তির স্বীকার হচ্ছে, সাধারণ মানুষ গুলো। ঘন্টার পর ঘন্টা রাস্তায় যানজট পার করে টিকার লাইন পেতে না পেতেই টিকা প্রদান শেষ হয়ে যাচ্ছে।
যানজট আমাদের দেশের অতি পরিচিত দৃশ্য, আলােচিত বিষয় এবং নাগরিক জীবনের এক ভােগান্তির অনুষঙ্গ। রাস্তায় প্রয়ােজনের তুলনায় অতিরিক্ত গাড়ি যখন স্বাভাবিক গতিতে চলতে ব্যর্থ হয় তখন আমরা তাকে যানজট বলি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিকল্পনার ত্রুটি যানজটের একটি অন্যতম কারণ। তবে যানজটের প্রধান দুটি কারণ হলাে— অবৈধ রাস্তা দখল এবং ট্রাফিক আইন অমান্য করা। একটি মেগাসিটিতে শহরের আয়তনের ২৫% রাস্তা থাকতে হয়। কিন্তু তাড়াশ পৌর শহরে আছে মাত্র ৪ %। এই রাস্তার অনেক জায়গা আবার বিভিন্ন অবৈধ দখলদারের হাতে। রাস্তায় দোকানপাট, ময়লার ভ্যান, যত্রতত্র গাড়ি রেখে রাস্তাকে সংকীর্ণ থেকে আরও সংকীর্ণতর করে ফেলা হচ্ছে। এছাড়া চালকের অদূরদর্শিতা, শহরমুখী মানুষের স্রোত, অপ্রশস্ত রাস্তা প্রভৃতি বিষয়ও যানজটের অন্যতম কারণ। যানজট প্রায় আড়াই লক্ষ নগরবাসীর জীবন থেকে নষ্ট হচ্ছে প্রয়োজনীয় সময় । আমাদের মূল্যবান সময়কে আমাদেরই ভুলে যানজটের কাছে হারাতে হচ্ছে। কর্মক্লান্তির পর যানজটে আবদ্ধ থাকা সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তােলে। প্রশস্ত রাস্তা নির্মাণ, যানবাহন নিয়ন্ত্রণ আইন,আইনের কঠোর প্রয়ােগ প্রভৃতি বিষয় যানজট নিরসনে সহায়ক ভূমিকা পালন করতে পারে । শহরকে বিকেন্দ্রীকরণ করতে হবে। যানজট নিরসনে আমাদের সবার সচেতনতা কার্যকর ভূমিকা রাখতে পারে। উন্নয়নের পথে আমাদের যে যাত্রা, সে যাত্রাকে আরও গতিশীল করতে যানজট সমস্যা সমাধানের কোনাে বিকল্প নেই।