
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটের একটি বাড়িতে আগুন লেগে সেখানে বসবাস করা চারটি পরিবারের সমস্তকিছু পুড়ে ছাই হয়েছে। পরে কুড়িগ্রাম সদরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার প্রথম প্রহরে রাত ১২ টার দিকে রাজারহাটের উমর মজিদ ইউনিয়নের পূর্ব বালাকান্দি সবুজপাড়া এলাকার আব্দুল গণি মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এতে এক রাতেই আগুনে পুরে চারটি পরিবারের ১৩ জন সদস্য খোলা আকাশের নীচে আশ্রয় নিয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লক্ষাধিক টাকা বলছে পরিবারের সদস্যরা। বাড়ীতে কারেন্ট সটসার্কিট হয়ে ভয়াবহ অগ্নিপাতের ঘটনা ঘটে।সেই আগুনে পুরে যায় ৪ টি গরু,,, ৮ টি ছাগল, ধান, চাউল, টাকা, সোনা কাপর ৬ টি রুম সহ সকল প্রকার আসবাবপত্র পুরে ছাই হয়ে যায়। বাড়ির মালিক আব্দুল গণি মিয়া (৬২) সহ তার তিন ছেলে মোস্তাফিজুর রহমান (৪০), মোজাফফর রহমান (৩৭) ও মিনহাজুল ইসলাম (৩২) সহ মোট চারটি পরিবার সেই বাড়ির ৭টি কক্ষে বসবাস করতেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।