
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ডায়াবেটিস সমিতির উদ্যোগে রানীশংকৈল সাধারণ পাঠাগার চত্বরে (১১ই ডিসেম্বর) রোজ শনিবার সকালে ফ্রি ডায়াবেটিস ক্যাম্পের শুভ উদ্বোধন করে আলোচনায় বক্তব্য রাখেন রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ ও পৌর-মেয়র মোস্তাফিজুর রহমান,
অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম,পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালে চীফ মেডিকেল অফিসার ও রেজিস্ট্রার ডাঃ কল্লোল কুমার কুন্ডু,ডায়াবেটিস পরীক্ষার জন্য সর্বপ্রথম রক্ত দেন পৌর মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান।
এ ছাড়াও পীরগঞ্জ ডায়াবেটিস সমিতির অর্থ সম্পাদক সলেমান আলী জাপা ভারপ্রাপ্ত সভাপতি এজেট সুলতান আহমেদ, প্রধানশিক্ষক আঃ রশিদ ও সাহানশাহ ইকবাল,জেলা স্কাউটের যুগ্ম সম্পাদক ফইজুল ইসলাম,পৌর কাউন্সিল ইসাহাক, সাংবাদিক বৃন্দ সহ স্হানীয় সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন পীরগঞ্জ ডাবেটিস সমিতির প্রতিষ্ঠাতা ও ভাইস প্রিন্সিপাল ফয়জুল ইসলাম।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।