
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও প্রতিনিধি : দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ৮ ইউপির মধ্যে ৫টিতে আগামী ১১ নভেম্বর ভোট অনুষ্ঠিত হবে। এতে ৩ ইউপিতে আওয়ামীলীগের ৬ জন বিদ্রোহী প্রার্থী নির্বাচন করছেন। গত ২৭ অক্টোবর২১ইং প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২২ জন সাধারন সদস্য পদে ১৭৫ ও মহিলা সংরক্ষিত সদস্য পদে ৬৬জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।বিএনপি-জামায়াত স্বতন্ত্র ও জাকের পার্টি, ইসলামী আন্দোলন এবং আওয়ামী লীগ দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন।
৫ ইউপির মধ্যে ৩ ইউপিতে আ’লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন ১নং ধর্মগড় ইউপিতে আ’লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কাশেম নৌকা প্রতীকে, তার বিপরীত বিদ্রোহী প্রার্থী হলেন ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ আকবর আলী মাস্টার আনারস প্রতীকে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রিপন মোটরসাইকেল প্রতীকে।
একইভাবে ২নং নেকমরদ ইউপিতে আওয়ামী লীগ মনোনীত ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি ডা. হামিদুর রহমান নৌকা প্রতীকে, তার বিপরীতে বিদ্রোহী প্রার্থী হলেন ইউনিয়ন আ’লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন মাস্টার মোটরসাইকেল প্রতীকে।
৪নং লেহেম্বা ইউপিতে আওয়ামী লীগের মনোনীত ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি বর্তমান চেয়ারম্যান আবুল কালাম নৌকা প্রতীকে, তার বিপরীতে বিদ্রোহী প্রার্থী হলেন উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক রওশন আলী ঘোড়া প্রতীকে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি খালেকুজ্জামান রয়েল চশমা প্রতীকে, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি তাহের আলী মাস্টার আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে কেন্দ্র করে ৫ টি ইউনিয়নে নির্বাচনী প্রচারণা বেশ জমে উঠেছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।