রানীশংকৈল(ঠাকুরগাঁও)থেকে:  ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির আয়োজনে ১৫ডিসেম্বর২০২১ইং রোজ বুধবার ভান্ডারা সপ্রাবি প্রধান শিক্ষক গোপেন্দ্র নাথ বর্ম্মনের চাকুরী জীবনের শেষ কর্ম দিবসের স্কুল মাঠে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ুন কবির৷

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দিন ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার ঘনশ্যাম কমিশনার রুহুল আমিন কেন্দ্রীয় মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানশাহ ইকবাল, এছাড়াও স্কুল কমিটির সদস্যগন ও অত্র বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷

আলোচনায় প্রধান শিক্ষক গোপেন্দ্রনাথ বর্মনের শিক্ষকতা চাকুরীর যোগদান ১৪/ ০১/ ১৯৮৫ইং অবসর ৩০/১২/২০২১ইং অর্থাৎ ৩৬ বছর ১১মাস ১৭দিনের চাকরি জীবনের সফলতার দিকগুলো তুলে ধরা হয় এবং তার অবসর জীবনের শুভ কামনা করা হয়৷ প্রকাশ থাকে যে,প্রধান শিক্ষক গোপেন্দ্রনাথ বর্ম্মনের চাকুরি জীবনের আগামী ১৮ ও ৩০ডিসেম্বর ২০২১ইং দুটি কর্মদিবস থাকলেও শীত কালীন অবকাশে বিদ্যালয়ে শিশুদের আনাগোনা হবে না৷সেই লক্ষে পৃর্বেই স্কুল কমিটি বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন৷ উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষিকা দিলারা বেগম