
অভিজিৎ কুমার, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জের সলঙ্গা থানায় সাদা স্ট্যাম্পে বাদীর আগাম স্বাক্ষর না দেয়ায় সলঙ্গা থানার অফিসার ইনর্চাজ আব্দুল কাদের জিলানী ১০ মিনিটের মধ্যে ভেঙ্গে দিলেন শালিসী বৈঠক।
ঘটনাটি ঘটেছে ২৫ আগষ্ট বুধবার দুপুর ১২টায় সলঙ্গা থানা কার্যালয়ের দ্বিতল ভবন সম্মেলন কক্ষে। ঘুড়কা ইউনিয়নের ইচলাদিগর গ্রামের চাচা নিতেন্দ্রনাথ তালুকদার ও ভাতিজা ডাঃ তাপস কুমার তালুকদারের মধ্যে চলমান বিরোধ নিষ্পত্তি করার জন শালিসী বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। আর এই শালিসী বৈঠকে উপস্থিত ছিলেন ঘুড়কা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান, সলঙ্গা থানা আঃলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাবু, যুব ও ক্রীড়া সম্পাদক আহসান হাবিব আসলাম, সাবেক উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ঝন্টু, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক ফিরোজ উদ্দিন খাঁন, রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোস্তফা নূরুল আমিন, সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলাম, সলঙ্গা রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, সলঙ্গা রিপোর্টাস ক্লাবের সভাপতি আব্দুর রসিদ খান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ শতাধিক শালিসীয়ান উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।