
রায়গঞ্জ (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জে রায়গঞ্জের রুপাখাড়ায় বসতবাড়ীর সীমানা নির্ধারনে বাদী পক্ষের জরিপকারক কে হুমকি প্রদান করায় শালিসী বৈঠক স্থগিত করা হয়।
জানাযায়, উপজেলার সোনাখাড়া ইউনিয়নের রুপাখাড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে মিনহাজ উদ্দিনের সাথে একই গ্রামের মৃত রহিম মন্ডলের ছেলের সাথে জহুরুল ইসলামের দীর্ঘ দিন ধরে বসতবাড়ির সিমানা নির্ধারণ নিয়ে বিরোধ চলে আসছিলো।
এ বিষয়ে বাদী মিনহাজ উদ্দীন সিরাজগঞ্জ কোর্ডে একটি মামলা দায়ের করে। যাহার মামলা নং ১৮/২০১৮ এর আদেশক্রমে যাহার স্বারক নং ১১৩/২১। ডিগ্রীকৃত সম্পত্তিতে সীমানা পিলার স্থাপনের জন্য বিঞ্জ আদালত আইন শৃংখলা রক্ষার সার্থে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা নির্দেশ দেন।গত শনিবার বেলা ১১ টার সময় রায়গঞ্জ থানার এসআই হোসাইন এর নেত্বতে একদল পুলিশ উপস্থিতে জরীপ কার্যক্রম শুরু হয়।
সীমানা স্থাপনে প্রতিপক্ষের লোকজন বাধা সৃষ্টি করলে শান্তি রক্ষার্থে সীমানা নির্ধারণ স্থগিত করা হয়। পরে এলাকায় শান্তিশৃঙ্খলা ও বিবাদমান সমস্যা সমাধানের জন্য রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম নিজে দায়িত্ব নিয়ে ৩০ অক্টোবর শনিবার একটি নিরপেক্ষ জরিপকারক ও দুই পক্ষের দুজন জরিপকারক উপস্থিত করার জন্য নির্দেশ প্রদান করে।
কিন্তু শালিসের দিন বিবাদী পক্ষের হুমকির কারণে বাদী পক্ষ জরিপ কারক উপস্থিত করতে পারেনি। যার প্রেক্ষিতে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কমল কুমার দেবনাথ বাদী পক্ষকে সরকারি জরিপকারক নিয়োগের জন্য আদালতে আবেদন করতে বলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।