
স্টাফ রিপোর্টারঃ রুহিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ১নং রুহিয়া ইউনিয়ন মধুপুরে এ অফিস উদ্বোধন করা হয়।
সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রুহিয়া থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, তিনি বলেন রুহিয়া উপজেলা করার স্বার্থে ভূল ত্রুটি ভূলে গিয়ে নৌকা মার্কা ভোট দিন। আর আপনারা নৌকা ও রমেশ কাকা’কে ভালোবেসে ৫টি ইউনিয়নে নৌকার বিজয় হইলে ২০২২ সালের মধ্যে রুহিয়ায় উপজেলা বাস্তবায়ন হবে।
বর্তমান চেয়ারম্যান ও নৌকার চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুল হক বাবু, ১নং রুহিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী, ১নং রুহিয়া ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক নূর ইসলাম মাহিলা, দিলিপ চন্দ্র, ৯নং মধুপুর ওয়ার্ড আ’লীগ বিকাশ চন্দ্র রায়, সত্যরাম বর্মন প্রমুখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।