
নারায়নগঞ্জের রূপগঞ্জে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) গাজী উপস্থিত থেকে সিটিতে ফলজ, বনজসহ বিভিন্ন প্রজাতির প্রায় দুই শতাধিক বৃক্ষরোপণ করেন।
মঙ্গলবার বিকেলে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের পড়শী, কেয়ারিয়া ও গোয়ালপাড়া এলাকার গ্রীন সিটিতে এ কর্মসূচী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন,রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, যুবলীগ নেতা জুলহাস ভুইয়া প্রমখ, এসময় পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেন, বৃক্ষরোপণের ফলে চারদিক সবুজের সমারোহতে পরিনত হবে।
বৃক্ষ আমাদের পরম বন্ধু। পরিবেশ বাচাঁতে গাছের কোন বিকল্প নেই। চলুন সবাই অন্তত একটি করে গাছ লাগাই। তাহলেই আমাদের পৃথিবীটা আরো সুন্দর হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।