
মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: তিন মাসের বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরপা এমবিয়েন্ট ষ্টিল বিডি লিমিটেডের শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে। গতকাল ৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে শ্রমিকরা মহাসড়কের বরপা এলাকায় টায়ার জ্বালিয়ে এ কর্মসূচি পালন করে। খবর পেয়ে রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম উপস্থিত হয়ে মিল কর্তৃপক্ষের পক্ষে এ মাসেই বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। অবরোধের সময় মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকরা জানায়, জুলাই, আগষ্ট ও সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন গত সপ্তাহে পরিশোধ করার কথা ছিলো। কিন্তু বেতন দেই দিচ্ছি করে না দেওয়ায় শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে এ কর্মসূচি পালন করে। আগামী সাত দিনের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
কারখানার মালিক আবুল কালাম বলেন, নানা প্রতিকূলতায় শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন দেওয়া যায়নি। তবে আগামী সাত দিনের মধ্যে শ্রমিকদের সকল পাওনা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।