
চট্টগ্রামের লোহাগাড়ায় একটি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে। গতকাল রোববার (২৩ মে) বিকেলে পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম জেলা প্রশাসনের যৌথ অভিযানে ইটভাটা উচ্ছেদ করে গুঁড়িয়ে দেয়া হয়। গুঁড়িয়ে দেয়া ইটভাটা হলো- চরম্বা মাইজবিলা মেসার্স শাহ জব্বারিয়া ব্রিকস।
অভিযানের নেতৃত্বে দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান, পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের সহকারী-পরিচালক মোহাম্মদ আফজারুল ইসলাম। এছাড়া পুলিশ, র্যাব-৭ এবং ফায়ার সার্ভিসের একটি টিম উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের সহকারী-পরিচালক মোহাম্মদ আফজারুল ইসলাম বলেন, পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট পোড়ানো লাইসেন্সবিহীন অবৈধভাবে ইটভাটা পোড়ানোর দায়ে ইটভাটাটি উচ্ছেদ করে গুড়িয়ে দেয়া হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।