
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে লোহাগড়া উপজেলার বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় র্যালি শেষে সমাবেশ চলাকালিন বিএনপির তিন নেতাকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে তাদের কে আটক করা হয়। উপজেলা বিএনপির সিনিয়র সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিম জানান, বিজয় দিবস উপলক্ষে লোহাগড়া উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিজয় র্যালি লক্ষীপাশা চৌরাস্তা থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ফের লক্ষীপাশা চৌরাস্তা পৌছলে পুলিশি বাধাঁর সম্মুখিন হয়।
সেখান থেকে বিএনপির তিন নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু হায়াত সাবু, শালনগর ইউনিয়র বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব উজ্জল কাজী ও লাহুড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা রফিকুল ইসলাম। লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন, শান্তি ভঙ্গের অভিযোগে বিএনপির তিন নেতাকে ১৫১ ধারায় আটক করে আদালতে প্রেরন করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।