
মোঃ এনামুল হক, লোহাগড়া স্টাফ রিপোর্টার: নড়াইলের লোহাগড়া পৌর নির্বাচনে ৫নং ওয়াডে নির্বাচিত কাউন্সিলর কামাল এর নেতৃত্বে দোকান ভাংচুর, লুটপাট ও হামলা করার অভিযোগ উঠেছে। এসময় হামলায় ৫জন আহত হয়,আহত ব্যাক্তিদের লোহাগড়া উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসি ও রিপোর্টার সূত্রে,গতকাল মঙ্গলবার ২নভেম্বর লোহাগড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়,৫নং ওয়াড কাউন্সিলর প্রার্থী পলাশ শেখ উট পাখি প্রতীকে নির্বাচিত হলে পরাজিত কাউন্সিলর প্রার্থী কামাল পারভেজ এর নেতৃত্বে ১২/১৪জন সম্মিলিত হয়ে দেশীয় অস্ত্র, লাঠি,লোহার রোড নিয়ে সন্ধ্যার পর কুন্দশী মোড়ে বাসার শেখের দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে।
এসময় পলাশ শেখের সমর্থক মোঃ বাসার শেখ (৫২), মোঃ শোভন শেখ (৩০),মোঃ ইসলাম শেখ(৪০),মোঃ ইমন শেখ(২০),মোঃ জিল্লু শেখ(৪৫) আহত হয়। মারাত্মকভাবে আহত অবস্থায় বাসার শেখ এবং শোভন শেখকে লোহাগড়া হাসপাতলে ভর্তি করা হয়।
অন্যান্য ব্যাক্তিগনকে আহত অবস্থায় উদ্ধার করে স্হায়ী ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে লোহাগড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ আবু হেনা মিলন বলেন,সংঘর্ষের ঘটনা জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন,তবে এ বিষয়ে এখনও কেউ অভিযোগ করে নাই,তবে ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।