
মোঃ আলমগীর হোসেন, খাগড়াছড়ি: পৌষের কনকনে শীতের রাত। ঠান্ডায় কাবু পাহাড়ের এতিম শিশুরা। বিশেষ করে তীব্র শীতে সীমাহীন কষ্টে পড়েছেন এতিম শিশুরা।
এ পরিস্থিতিতে শীতার্ত অসহায় এতিম শিশুদের পাশে দাঁড়িয়েছেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।
শনিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ৯ ঘটিকার সময় তীব্র শীতের মধ্যে তিনি মাটিরাঙ্গা পৌরসভার অধীনস্থ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় এসব শীতবস্ত্র বিতরণ করেন।
শীতের রাতে উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে শীতবস্ত্র পেয়ে শীতার্ত এতিম শিশুরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম জানান, আমরা যখন বাসাবাড়িতে দামি কম্বল মুড়িয়ে আরামে ঘুমাতে যাই, তখনও অনেক মানুষ কনকনে শীতে নিরাবরণ রাত কাটায়। সেসব অসহায় এতিম শিশুদের শীতবস্ত্র দিয়ে তাদের মুখে হাসি ফুঁটাতে পেরে বেশ ভালো লাগছে।
এমন আনন্দ ভাগাভাগি সত্যিই এক অন্যরকম অনুভূতি। তাদের কষ্ট কিছুটা লাঘব করা আমার জন্য অনেক আনন্দের বিষয়। ভবিষ্যতেও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী ও উপজেলা আওয়ামী লীগ নেতা এরশাদুজ্জামান।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।