
শেরপুরে জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ০৭ নভেম্বর রবিবার শেরপুর পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সকাল ৮ টায় অফিসার ও ফোর্সের সমন্বয়ে জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত কিট প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেডে উপস্থিত সকলের কিট সামগ্রী পরিদর্শন করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী মহোদয়। পুলিশ সুপার মহোদয় প্যারেড পরিদর্শন অন্তে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যকে উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন যাপন ও পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান।
প্যারেড শেষে শেরপুর পুলিশ লাইন্স-এ অবস্থিত পুরুষ ও মহিলা পুলিশ ব্যারাক পরিদর্শন করেন। ব্যারাক পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা ব্যাপারে দিকনির্দেশনা প্রদান করেন এবং প্রত্যেক সপ্তাহে ব্যারাক পরিদর্শন করবেন এই মর্মে অভিপ্রায় ব্যক্ত করেন।
উক্ত কিট প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন আরআই জনাব বিরাজ চন্দ্র সরকার।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।