শেরপুরে জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর রবিবার সকাল ৮ টায় শেরপুর পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী মহোদয়। পুলিশ সুপার মহোদয় প্যারেড পরিদর্শন অন্তে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পরবর্তীতে তিনি জেলা পুলিশের যানবাহনসমূহ পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

উক্ত মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন বিরাজ চন্দ্র সরকার আরআই পুলিশ লাইন্স, শেরপুর।