শেরপুরে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২১ এর প্যারেড ও সাক্ষাৎকার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর সোমবার শেরপুর পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সকাল ১১ টায় অত্র জেলা হতে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী পুলিশ সদস্য, কনস্টেবল হতে নায়েক, কনস্টবল/নায়েক হতে এএসআই (নিঃ), এএসআই(নিঃ) হতে এসআই (নিঃ), এএসআই (সঃ) হতে এসআই (সঃ), কনস্টবল হতে এটিএসআই, এটিএসআই হতে টিএসআই পদে পরীক্ষার্থীদের প্যারেড ও সাক্ষাৎকার পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উক্ত প্যারেড ও সাক্ষাৎকার পরীক্ষায় উপস্থিত ছিলেন, বিভাগীয় পদোন্নতি পরীক্ষার পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের সভাপতি শেরপুর জেলা পুলিশ সুপার, মোঃ হাসান নাহিদ চৌধুরী মহোদয়।

এছাড়াও বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ময়মনসিংহ) রায়হানুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, আরআই পুলিশ লাইন্স শেরপুর বিরাজ চন্দ্র সরকার-সহ পদোন্নতি পরীক্ষায় অংশ গ্রহণকারী পরীক্ষার্থীবৃন্দ।